Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোট দিয়ে মানুষ নিশ্চিন্তে ঘরে ফিরবে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “এই ভোট হবে নিরাপদ ভোট। প্রত্যেকটা মানুষ যেন ভোট দিয়ে ভালোভাবে ঘরে ফিরে যেতে পারে-সে বিষয়টি নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “গণভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, হিংসা-বিদ্বেষ ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।”

উপদেষ্টা আরও বলেন, গণভোটের মাধ্যমে নিরপেক্ষভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে যেন ইন্টারনেট বন্ধ না করা হয়, নতুন প্রজন্মের শিক্ষার অধিকার নিশ্চিত হয় এবং সমাজে সম্প্রীতি বজায় থাকে-এমন বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে অংশগ্রহণ ও ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

গণভোটের প্রচারণায় ব্যবহৃত লিফলেট ও ব্যানার-ফেস্টুনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাবিত সংস্কার অনুযায়ী কেউ টানা দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব রয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।

পাশাপাশি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতিদের নির্বাচনের বিধান থাকবে।

এছাড়াও তিনি রাষ্ট্রভাষা বাংলা মর্যাদা অক্ষুণ্ন রেখে অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার স্বীকৃতি, সাংবাদিকদের অধিকার ও স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. শামীম কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, উপসচিব মনিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গ্রাম পুলিশ, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় সুধীজনরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

মার্চ ১০, ২০২৬

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.