Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন : দখল কমিটির নেতারা আত্মগোপনে, আহ্বায়ক কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা গাঢাকা দিয়েছেন। এতে করে বন্দরের ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে বিপাকে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা।

জানা গেছে, টাকার বিনিময়ে গঠিত ৯ সদস্যের ওই কমিটির সভাপতি ছিলেন আওয়ামী লগি নেতা কাজী নওশাদ দেলোয়ার রাজু ও সাধারণ সম্পাদক মাকসুদ খান। এই কমিটি দায়িত্ব নিয়েই শুরু করেন চাঁদাবাজিসহ নানা অপকর্ম।

এতে করে একপ্রকার জিম্মি হয়ে পড়েন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। এ সময় তারা ভারত থেকে আমদানিকৃত গাড়ি প্রতি ভারতীয় দুইশ’ রুপি চাঁদা আদায়, গাড়ি পার্কিং থেকে শুরু করে সকল পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে দফায় দফায় চাঁদা আদায় করা হয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের করা হয়েছে নানাভাবে হয়রানি নির্যাতন।

গত ৫ আগস্ট প্রধ শেখ হাসিনার পদত্যাগের পরপরই ওইসব দখলবাজ নেতারা গা ঢাকা দেন। এর ফলে ব্যবসা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত ও ক্ষতিগ্রস্থ হয়ে সংগঠনের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

ক্ষতির মুখে পড়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাধারণ ব্যবসায়ীরা গত ৭ আগস্ট বিশেষ এক জরুরি সভার আহ্বান করে সর্বসম্মতিক্রমে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করে।

এতে সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, ব্যবসায়ী মুন্সী রাইসুল হক টুকু, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও ভোমরা ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান আসাদকে সদস্য করে পাঁচ সদস্যের এই আহবায়ক কমিটি করা হয়।

এর পর থেকে বন্দরে আবারও বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলতে শুরু করেছে। ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন গুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে আত্মগোপনে থাকা অবৈধ নিবার্চন বিহীন দখলি কমিটির সাবেক সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু ও সাধারণ সম্পাদক মাকসুদ খানের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি। এমনকি তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.