Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৭, ২০২৪

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে সভাপতি হাসান, সম্পাদক মুছা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার ভোমরা সিএণ্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার মো. জালাল উদ্দীন আকবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু হাসান। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫৪ ভোট। সহ-সভাপতি পদে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রবিউল ইসলাম ৫৬ ভোট পেয়েছেন। অপর সহ-সভাপতি পদে কাজী ইমাম উদ্দীন ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল আহাদ ৫৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আবু মুছা ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী অহিদুল ইসলাম ৪৭ ভোট পেয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে কিলকিস সুলতানা সাথী ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম ফারুক বাবু ৫৯ ভোট পেয়েছেন।

সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে শরীফুজ্জামান পরাগ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নজরুল ইসলাম ৬২ ভোট পেয়েছেন।

কাস্টমস বিষয়ক সম্পাদক পদে জিএম আমীর হামজা ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাকির হোসেন মন্টু ৪৮ ভোট ভোট পেয়েছেন ।

বন্দর বিষয়ক সম্পাদক পদে রিয়াজুল হক ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসরাইল গাজী ৫৫ ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর সরদার। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুনসী রইছুল হক পেয়েছেন ৪৬ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে আমিনুল হক আনু ৮০ ভোট, শাহানুর ইসলাম শাহীন ৬৮ ভোট, মফিজুর রহমান ৬৭ ভোট এবং মোস্তাফিজুর রহমান নাসিম ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসএম লুৎফর রহমান ৬৫ ভোট, জাকির হোসেন ৫৬ এবং আশরাফুজ্জামান ৫৫ ভোট পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার জালাল উদ্দীন আকবার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১৬০ জন ভোটারের মধ্যে ১৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অতি শীঘ্রই নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
##

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.