Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম
  • দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার
  • কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস
  • চৌগাছায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • যশোরে পুলিশের মাসিক কল্যাণ সভায় ৩৫ সদস্য পুরস্কৃত
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৪, ২০২৫

মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মণিরামপুরের এড়েন্দা গ্রামের গৃহবধূ রহিমা খাতুন তুলতুলি আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী ও শ্বশুরের নামে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন হোসেন। অভিযুক্ত আসামিরা হলেন, মৃত তুলতুলির স্বামী রোহিতা গ্রামের ফয়সাল হোসেন ও শ্বশুর আব্দুর রশিদ।

মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আসামি ফয়সাল হোসেন রোহিতা গ্রামের তৌফিকুল ইসলাম পলাশের মেয়ে রহিমা খাতুন তুলতুলিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতের মাধ্যমে থানায় মামলা হলে পুলিশ ফয়সালকে আটক ও তুলতুলিকে উদ্ধার করে। পরে আদালতের মাধ্যমে তুলতুলিকে পিতার জিম্মায় দেয় আদালত। আসামি ফয়সাল আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গত মে মাসে ফের তুলতুলিকে অপহরণ করে নিয়ে বিয়ে করে সংসার শুরু করে। তুলতুলিকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় পরিবার। তুলতুলিকে শ্বশুর বাড়ির লোকজন অমানুষিক নির্যাতন করত। গলায় দড়ি ও কীটনাশক পানে আত্মহত্যা করতে বলতো শ্বশুর বাড়ির লোকজন। গত ৩০ জুলাই দিবগত রাতে তুলতুলি আত্মহত্যা করেছে বলে সংবাদ পায় তার স্বজনেরা। এ ঘটনায় তুলতুলির পিতা তৌহিদুল ইসলাম পলাশ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ১ আগস্ট মণিরামপুর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত দুইজনকে আটক দেখানো হয়েছে।

আত্মহত্যা গৃহবধূ চার্জশিট প্ররোচনা মণিরামপুর স্বামী-শ্বশুর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ভারতের সহাম

দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি : এমপি মতিয়ার

কেশবপুরে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.