Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে কৃষকের বাড়িতে ডাকাতি, দুজন আহত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
এআই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জলকর রোহিতা দাসপাড়ায় নির্মল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রাইভেটকার ও মোটরসাইকেলে আসা ৭-৮ জনের মুখোশধারী ডাকাতদল ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ঢুকে নির্মল দাস ও তার স্ত্রী সুষমা দাসকে মেরে রক্তাক্ত করে ৫-৭ ভরি স্বর্ণালংকার ও ধান বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবারটি জানিয়েছে।

এ সময় চিৎকার করতে চাইলে ডাকাতদল পরিবারের দুই শিশুকে হত্যার হুমকি দেয়। খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নির্মল দাস বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে ৭-৮ জন লোক মুখোশ পরে এসে ঘরের গেটের তালা ভেঙে ফেলে। এরপর ঘরে ঢুকে আমাকে মারপিট শুরু করে। দৌঁড়ে পালাতে গেলে ওরা রড দিয়ে আমার মাথায় আঘাত করলে মাটিতে পড়ে আর উঠতে পারিনি।

এরপর ডাকাতরা আমার স্ত্রী, মেয়ে ও ছেলের বউকে মারপিট করে আলমারি ভেঙে ৫-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় চিৎকার করতে চাইলে ওরা বাড়ির দুই শিশুকে জিম্মি করে হত্যার হুমকি দেয়।’

ক্ষতিগ্রস্ত গৃহবধূ সুষমা দাস বলেন, ‘ডাকাতের হামলা দেখে ঘরের জানালা খুলে চিৎকার দেয়ার চেষ্টা করি। তখন ওরা আমার মুখ চেপে ধরে খুব মেরেছে। চিৎকার করলে পিস্তল দিয়ে খুনের হুমকিও দেয় ওরা।’

নির্মল দাসের ভাইপো স্কুলশিক্ষক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘সম্প্রতি কাকা ১৫০ মণ ধান বিক্রি করে আড়তদারের কাছে কিছু টাকা রেখে এক লাখ টাকা নিয়েছেন। হালখাতায় ৫৫ হাজার টাকা দেনা শোধ করে কাকা বাকি টাকা ঘরে এনে রাখেন।

ডাকাতদল বাড়ির অদূরে বাঁশতলায় পাকা রাস্তার উপর প্রাইভেটকার ও মোটরসাইকেল রেখে বাড়িতে ঢোকে। তারা টাকা ও স্বর্ণালংকার লুট করে সেই গাড়িতে করেই চলে যায়।’ স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে চিৎকার শুনে লাঠি হাতে টেংরামারী ব্রিজের উপর এসে দাঁড়াই।

পরে দেখি পশ্চিমদিক থেকে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার আসছে। আমি সংকেত দিলে ওরা গতি কিছুটা কমায়। চিৎকারের বিষয়ে জানতে চাইলে ওরা বলে, পেছনে চিৎকার হচ্ছে।

এই বলে ওরা চলে যায়।’ তিনি বলেন, ‘ডাকাতির ঘটনায় এই প্রাইভেটকার ও মোটরসাইকেলে থাকা লোকজন জড়িত, এটা বুঝতে পারলে রাস্তায় কাঠ ফেলে ওদের আটকাতে পারতাম।’

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক শাহাবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেছি। আশপাশের বাজারের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছি।’

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘ডাকাতির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ভুক্তভোগী পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা সুস্থ হয়ে থানায় এসে মামলা দিলে আমরা মামলা গ্রহণ করবো।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.