Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ক্লিনিক মালিকসহ পাঁচ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

banglarbhoreBy banglarbhoreজুলাই ৩১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে অননুমোদিতভাবে ক্লিনিক ও মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট পরিচালনার অভিযোগে দুই পরিচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম উপজেলার রাজগঞ্জ বাজারে আদালত পরিচালনা করে তাদের ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

একই অভিযানে অবৈধ পলিথিন, কারেন্টজাল বিক্রি ও লাইসেন্স বিহীন ব্যবসা করার অভিযোগে আদালত আরও তিন দোকানিকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। এসময় আদালত ৪২ কেজি পলিথিন ও তিন কেজি কারেন্ট জাল জব্দ করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিয়াজ মাখদুম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনিরুজ্জামান মনি নামে এক ব্যক্তি নিজে কোন ডিগ্রিধারী না হয়েও রাজগঞ্জ বাজারে অননুমোদিতভাবে সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট স্থাপন করে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে মনিরুজ্জামান মনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিয়াজ মাখদুম বলেন, এসময় লাইসেন্সবিহীন ক্লিনিক চালানোর অপরাধে একই বাজারের তকী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায়ের পর প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এসিল্যাণ্ড আরও বলেন, অবৈধ পলিথিন বিক্রির অভিযোগে রাজগঞ্জ বাজারের গৌতম দাসকে দুই হাজার টাকা ও কারেন্টজাল বিক্রির অভিযোগে ফজর আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা ৪২ কেজি পলিথিন ও তিন কেজি কারেন্ট জাল জব্দ করেছি।

‘এছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে জামান সাইকেল স্টোরের মালিক সাইদুজ্জামানকে এক হাজার ৫০০ টাকা টাকা জরিমানা করা হয়েছে’, বলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিয়াজ।
অভিযানে মনিরামপুর হাসপাতালের চিকিৎসক খালেকুজ্জামান মুজাহিদ ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালতের ক্লিনিক জরিমানা পাঁচ জনকে ভ্রাম্যমাণ মণিরামপুরে মালিকসহ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.