মণিরামপুর সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশে দেশের চলমান পরিস্থিতিকে নেতিবাচক ইঙ্গিত দিয়ে আইনশৃংখলার বর্তমান পরিস্থিতিকে দায়ী করে কড়া হুশিয়ারি দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে পৌরশহরের মণিরামপুর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এ যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
যুব বিভাগ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এইচ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কর্মপরিষদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর শাখার উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, জেলা জামায়াত সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রভাষক মনিরুল ইসলাম, নুর-ই-আলী নুর মামুন, মাওলানা মহিউল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হাফেজ হাদিউজ্জামান, হাফেজ নাজমুল হুসাইন, ফাহিম শাহরিয়ার, মো. আশিকুজ্জামান, মো. সাজ্জাদ হোসেন, অহেদুজ্জামান চঞ্চল, আল-আমিন, মনিরুজ্জামান, মাওলানা রবিউল ইসলাম, ইমদাদুল ইসলাম, আশরাফ ইয়াছিন, আবু সালেহ মো. ওবায়দুল্লাহ, ডা. শরিফুল ইসলাম, মাওলানা সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক আহসান হাবিব লিটন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা লিয়াকত আলী প্রমুখ।
আলোচনা শেষে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য ইসলামী সংগীত শিল্পী অ্যাড. রোকনউজ্জামানসহ অন্যান্য শিল্পীরা। এছাড়া নাটক “এক মুঠো ভাত” মঞ্চস্থ হয়।
শিরোনাম:
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
- শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
- কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
- ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
- বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
- যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
- এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
