Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ডাকাতি ও অগ্নিসংযোগ মামলা করে গ্রাম ছাড়া

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মণিরামপুরের ঘিবা গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম উজ্জলের বাড়িতে ডাকাতির অভিযোগে মামলা করে চরম বিপাকে পড়েছেন তার স্ত্রী। আসামিদের অব্যহত হুমকির মুখে তিনি ও তার পরিবারের সদস্যরা এখন গ্রাম ছাড়া। এ সুযোগে আসামিরা পুকুরের মাছ, গোয়ালের গরু, গাছপালা ও ঘরের জানালা-দরজা খুলে লুট করে নিয়ে গেছে। বর্তমানের প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের সদস্যরা জীবনাশংকায় ভুগছেন।

ভুক্তভোগী মামলার বাদী শাপলা খাতুন জানিয়েছেন, তার স্বামী রফিকুল ইসলাম ও তার ছেলে দীর্ঘ বছর ধরে প্রবাসে আছে। ঘিবা গ্রামের জমশেদ আলী ও তার লোকজন বেশ কিছু দিন ধরে মোবাইল ফোনে রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রফিকুলের পরিবারের ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছিল। গত ৫ আগস্ট বিকেলে জমশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রসাী আমার বাড়ি ঘেরাও করে ফেলে। এরমধ্যে জামশেদ আলীর হুকুমে অপর সহযোগীরা ঘরে ঢুকে নগদ ৫ লাখ টাকা, ১৩ ভরি সোনার গহনা, আসবাবপত্রসহ বিভিন্ন জিনিষপত্র ডাকাতি করে নিয়ে যায়। এরপর আসমিরা বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। যাতে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, এলাকার পরিবেশ কিছুটা শান্ত হওয়ায় গত ১৮ আগস্ট জমশেদ আলীসহ ৩৬ জনের বিরুদ্ধে ডাকাতি ও অগ্নিসংযোগের অভিযোগে আদালতে মামলা করা হয়। বিচারক অভিযোগটি গ্রহন করে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন। মামলার বিষয়টি আসামিরা জনতে পেলে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়। খুন-জখমের অব্যহত হুমকির মুখে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। এ সুযোগে মামলার আসামিরা পুকুরের মাছ, গোয়ালের গরু, গাছপালা ও ঘরের জানালা-দরজা খুলে লুট করে নিয়ে গেছে। আসামিদের অব্যহত লুটপাট ও খুন-জখমের হাত থেকে রক্ষায় তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.