Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ধানের শীষ প্রত্যাশী কামরুজ্জামান শাহীনের মোটরসাইকেল শোডাউন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলায় চার ইউনিয়নে বিশাল শোডাউন করেছেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মুছার জেষ্ঠ্যপুত্র ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান শাহীন। শুক্রবার বিকেলে মণিরামপুর বাজার থেকে কয়েক শত মোটরসাইকেলের বহর নিয়ে তিনি শোডাউন করেন। কাশিমনগর ইউনিয়ন থেকে তিনি শোডাউন শুরু করেন। তারপর খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নে ঘুরে শোডাউন সম্পন্ন করেন। শোডাউনের ফাঁকে বিভিন্ন মোড়ে তিনি পথ সভায় বক্তব্য রাখেন।

এ সময় কামরুজ্জামান শাহীনের সাথে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. আলতাফ হোসেন, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহিনুর রহমান পান্না, মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ গাজী, উপজেলা কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মতিয়ার রহমান, মৎস্যজীবীদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক আহবায়ক মঈনুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রিয়াজ প্রমুখ।

কামরুজ্জামান শাহীন কাশিমনগরের কালারহাট বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের ইত্যা বাজার, পলাশীমোড়, ভান্ডারি মোড়ে, রোহিতা বাজার ও খেদাপাড়া বাজারে পথসভা করেন।

পথসভায় তিনি বলেন, মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সদ্য প্রয়াত আমার পিতা মোহাম্মদ মুছার স্বপ্ন পূরণের জন্য রাজনৈতিক মাঠে নেমেছি। রাজনীতিতে এসে টের পাচ্ছি জীবিত মুছার চেয়ে মৃত মুছা অনেক শক্তিশালী। মণিরামপুরবাসীর কাছে তিনি দোয়া চান ধানের শীষ পেয়ে যেন পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।

পথসভায় বক্তব্য রাখেন রোহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আতিয়ার রহমান, কাশিমনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার শরিফুল ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, বিএনপি নেতা মাস্টার শামসুল হক ও হরিহরনগর বিএনপির নেতা সোহরাব হোসেন।

কামরুজ্জামান শাহীন ধানের শীষ মণিরামপুর মোটরসাইকেল শোডাউন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.