Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে তোপদ্ধনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াতে ইসলামী, প্রেসক্লাব, বাংলাদেশ স্কাউটস, পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা, সামাজিক, পেশোজীবী, ব্যবসায়ীক, স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন .. ..

যশোর জেনারেল হাসপাতালে চাকুসহ আটক এক

উপজেলা পরিষদের মিনি ষ্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ রজিউদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, সমবায় অফিসার রনজিত দাস, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আক্তার প্রমুখ। অন্যদিকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দলিয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুরূপভাবে র‌্যালি বের করা হয়।

এতে নেতৃত্ব দেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক।

প্রেসক্লাবের উদ্যোগে র‌্যালী শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান ও সম্পাদক মোতাহার হোসেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যৌথ ভাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল, সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ, আসাদুজ্জামান রয়েল।

পালিত বিজয় দিবস মণিরামপুর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.