Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ
  • সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন
  • যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • যশোরে গোফরান বাহিনীর প্রধান নাসির শেখ আটক
  • কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ঈদ সামগ্রি বিতরণ
  • পাইকগাছায় ২৪ ঘন্টায়ও পুলিশ সদস্যের মা হত্যার ক্লু উদ্ধার হয়নি!
  • এবার খুলনায় প্রকাশ্যে গুলি করে ছাত্রদল নেতা হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ও সহযোগিতায় আমি নির্বাচিত হলে চিরতরে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, চাঁদাবাজি রোধ করে শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নের মাধমে মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে। বিশেষ করে জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখা প্রত্যেক শিক্ষকসহ সংশ্লিষ্টদের দেয়া হবে যথাযথ সম্মান।

বিশেষ করে জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখা প্রত্যেক শিক্ষকসহ সংশ্লিষ্টদের দেয়া হবে যথাযথ সম্মান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. শহীদ ইকবাল হোসেন উপজেলার কলেজ শিক্ষকসহ পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু ও প্রভাষক নাজমুল হক লিটনের যৌথ সঞ্চালনায় পেশাজীবীদের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ রানী, রাজগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, মশিয়াহাটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাস, চিনাটোলা কলেজের অধ্যক্ষ সাজ্জাত হোসেন, এআর কলেজের অধ্যক্ষ মিলন ঘোষাল, ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু, মনোহরপুর কারিগরি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সহকারি অধ্যাপক দিল আফরোজ শিরিন, বিএম আব্দুল হালিম, বাবুল আকতার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, প্রবাসী শিল্পপতি আলী হোসেন প্রমুখ। পরে সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাকিরের পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপি মণিরামপুর শহীদ ইকবাল শান্তি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ

মার্চ ১৭, ২০২৬

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন

মার্চ ১৭, ২০২৬

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মার্চ ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.