Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে শিয়ালের কামড়ে চারজন আহত, হাসপাতালে প্রতিষেধক নেই

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে শিয়ালের আক্রমণে তিন নারীসহ চারজন আহত হয়েছে। আর এ ঘটনা ঘটেছে মণিরামপুরের মাছনা ও বেগমপুর গ্রামে।

তবে অভিযোগ রয়েছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপক্ষ প্রতিষেধক (ভ্যাকসিন) দিতে পারেনি। কর্তৃপক্ষের দাবি একমাস যাবত স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধকের মজুত শূন্য। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগীরা বাজারের ফার্মেসি থেকে উচ্চমূল্যে প্রতিষেধক কিনে চিকিৎসা করাচ্ছেন।

এলাকাবাসী জানায়, উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা ও বেগমপুরসহ কয়েকটি গ্রামে হঠাৎ করেই শিয়ালের উপদ্রব দেখা দিয়েছে। মাছনা গ্রামের কৃষক বুলবুল হোসেন সোমবার ফজর নামাজের জন্য বাড়ির পাশে টিউবয়েলে অজু করছিলেন। এ সময় হঠাৎ দুটি শিয়াল তাকে আক্রমণ করে কামড়িয়ে জখম করে।

দুপুরে বুলবুলের স্ত্রী শাহনাজ পারভীন বাড়ির উঠানে বসে মাছ কোটার সময় একটি শিয়াল তার ওপর আক্রমণ চালিয়ে হাতসহ বিভিন্ন স্থানে কামড়িয়ে রক্তাক্ত করে।

রোববার বিকেলে বেগমপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী রাজিয়া বেগম এবং আব্দুল জলিলের স্ত্রী জাহানারা বেগমের ওপর অনুরূপভাবে শিয়ালে আক্রমণ চালিয়ে কামড়িয়ে যখম করে।

স্থানীয় মতিয়ার রহমান নামে এক ব্যক্তি জানান, ইতিমধ্যে এলাকাবাসী ধাওয়া দিয়ে একটি শিয়াল ধরে পিটিয়ে মেরে ফেলেছে। ভুক্তভোগীরা জানায়, আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

কিন্তু প্রতিষেধক না থাকায় তারা বাজারের ফার্মেসি থেকে ১৩শ’ থেকে ১৬শ’ টাকা হারে প্রতিষেধক কিনে পুশ করিয়েছেন। এ ব্যাপারে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমেদ ফয়সালের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু বলেন, গতমাসে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের মজুত শেষ হয়েছে। নতুন করে সরবরাহের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.