Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
  • যশোরে নানা আচারে দোলযাত্রা উদযাপিত
  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ আটক
  • মণিরামপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
  • পাইকগাছায় প্রাথমিক শিক্ষা কর্তার বিদায় সংবর্ধনা
  • আমি জনগণের এমপি : মাওলানা আজীজুর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে স্কুলের শহিদ মিনার ভেঙে ওয়াশব্লক নির্মাণ !

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে প্রায় ৩০ বছর আগে স্থাপিত শহিদ মিনার ভেঙে ওয়াশরুম করার অভিযোগ উঠেছে। উপজেলার কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। একই মাঠে স্থাপিত মাধ্যমিক বিদ্যালয় ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আসছে। এতে করে আসন্ন মহান একুশে ফেব্রুয়ারিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আশংকার সৃষ্টি হয়েছে।
তবে প্রধান শিক্ষকের দাবি মাঠে পানি জমে থাকায় জায়গা সংকটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত এই ওয়াশব্লক করা হয়েছে। আগামী শহিদ দিবসের আগেই তিনি নতুন করে শহিদ মিনার নির্মাণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
জানা যায়, উপজেলার কামিনীডাঙ্গা গ্রামের একই মাঠে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় রয়েছে। এই মাঠে প্রায় ৩০ বছর আগে নির্মিত শহিদ মিনারে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে শ্রদ্ধা নিবেদন করে আসছে শিক্ষার্থীরা।
মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান জানান, নিষেধ করার পরও প্রধান শিক্ষক আব্দুর রশিদ কর্ণপাত করেননি। তিনি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, মাঠে পানি থাকায় জায়গা সংকটে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে শহিদ মিনার ভেঙে ওয়াশব্লক করা হচ্ছে। অচিরেই নতুন করে একটি শহিদ মিনার করা হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মণিরামপুরে শহিদ মিনার স্কুলের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মার্চ ৩, ২০২৬

যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ

মার্চ ৩, ২০২৬

পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.