Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ১২৮ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মনিরামপুর সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিরবিচ্ছিন্ন ও উৎসবমুখর করতে যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২৮ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে উদ্বুদ্ধকরণে বুধবার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সম্রাট হোসেন এ ঘোষণা দেন।

বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল, থানা অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, নির্বাচন অফিসার কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, ইসলামী আন্দোলনের প্রার্থী জয়নাল আবেদীন টিপু, এনসিপির প্রার্থী আহাদ হোসাইন, গণঅধিকারের প্রার্থী আশিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, উপজেলা জামায়াতের আমির ফজলুল হক, মহিউল ইসলাম, আহসান হাবিব লিটন, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু প্রমুখ।

সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা সম্রাট হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আচরনবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, যেকোন মূল্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.