Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
  • ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি
  • চাচার বিরুদ্ধে এতিম ভাতিজির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে যুবদল নেতা খুন

বিএনপি নেতার বাড়িতে আগুন
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য মুন্সী মিরান হোসেন (৪২) শনিবার রাতে ঢাকার একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঈদের আগের দিন রাতে স্থানীয় প্রতিপক্ষরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় মিলনের পক্ষের লোকজন শনিবার রাত সাড়ে ১০ টার দিকে হামলায় জড়িত ওই মসজিদ কমিটির সাবেক সভাপতি স্থানীয় বিএনপি নেতা জামিরুল ইসলামের শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের বাড়িতে আগুন দিয়েছে।

অন্যদিকে, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের নেতৃত্বে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে মাগুরা সদর থানার সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। গত, ৩০ মার্চ রোববার রাত ৯ টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল মল্লিকপাড়া জামে মসজিদে মুসল্লিদের কাছ থেকে আদায়কৃত টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সাবেক সভাপতি স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলামের সাথে যুবদল নেতা মিরান হোসেনের বাগবিতণ্ডা হয়।

এ সময় জামিরুল মুন্সি সমর্থিতরা মিরান হোসেনের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। মাথায় লাঠির আঘাতে মিরান গুরুতর আহত হলে তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং পরে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার ঢাকায় তার লাশ ময়নাতদন্ত শেষে দুপুরে মাগুরায় নিজ গ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে কবরস্থান করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আগুন নেতার বাড়িতে বিএনপি মসজিদ কমিটি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

মার্চ ১, ২০২৬

শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.