Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১, ২০২৬

চাচার বিরুদ্ধে এতিম ভাতিজির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১, ২০২৬
Facebook Twitter WhatsApp
চাচার বিরুদ্ধে এতিম ভাতিজির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় এক এতিম নারীর পৈত্রিক সম্পত্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচাদের বিরুদ্ধে। রোববার দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিমি বেগম এই অভিযোগ করেন।

মিমি বেগম বাঘারপাড়া থানার ভিটাবল্যা গ্রামের মৃত মাসুদুল হকের মেয়ে। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, পাঁচ বছর আগে তার বাবা মারা যাওয়ার পর থেকে তিনি ও তার মা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মিমি বেগমের দাবি, পৈত্রিক ওয়ারিশ ও দাদির অংশ মিলিয়ে তিনি মোট ৬৬ শতক জমি পান। কিন্তু তার বড় চাচা মাহমুদুল হক ও ছোট চাচা মঞ্জুরুল হক রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে ভুল বুঝিয়ে মাত্র ২৭ শতক জমি বুঝিয়ে দেন।

বাকি ৩৯ শতক জমি দাবি করলে চাচারা তাদের ‘পালিত সন্ত্রাসী বাহিনী’ দিয়ে মিমিকে প্রাণনাশের হুমকি দেন এবং “খোঁজ নেয়ার মতো কেউ নেই” বলে অপমান অপদস্ত করেন।

নিরুপায় হয়ে মিমি গত ১৬ ফেব্রুয়ারি তারিখে তার প্রাপ্ত ৬৬ শতক জমি পান্না শেখ ও সানি আহম্মেদ নামের দুই ব্যক্তির কাছে বিক্রি করেন। কিন্তু ক্রেতারা জমিতে গাছ কাটতে গেলে চাচারা পুলিশ ডেকে কাজ বন্ধ করে দেন।

ভুক্তভোগী জানান, পুলিশ উভয় পক্ষকে ২৮ ফেব্রুয়ারি থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দিলেও চাচারা তা অমান্য করেন। উল্টো প্রকৃত জমির ক্রেতাদের (যারা বিএনপি’র পদধারী নেতাকর্মী) বিরুদ্ধে ‘আওয়ামী লীগের সন্ত্রাসী’ তকমা দিয়ে অনলাইন ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করে হয়রানি করছেন।

সংবাদ সম্মেলনে মিমি বেগম বলেন, আমি এতিম হওয়ায় তারা আমার ওপর জুলুম করছে। আমার পৈত্রিক হক বুঝিয়ে না দিয়ে উল্টো আমাকে ও আমার জমির ক্রেতাদের সামাজিকভাবে হেয় করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার এবং নিজের জীবনের নিরাপত্তা দাবি করছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.