Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় যশোর সদর উপজেলার হৈবতপুর আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি বলেন, বিএনপি মানব কল্যাণে কাজ করার ব্রত নিয়ে রাজনীতি করে।

বার বার শহীদের রক্তে রঞ্জিত এ দেশ সকলকে নিয়ে গড়তে হবে। যেখানে সকল নাগরিকের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ ন্যায় বিচার নিশ্চিত হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করবে।

এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন।

এখানে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। এখানে চিকিৎসা সেবা গ্রহণকারীরা আগামী তিন মাস পর্যন্ত চিকিৎসা পত্র দেখিয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে পারবেন। কোন রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয় তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সদর উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ড্যাব যশোর জেলা শাখার নেতা ফারুক এহতেশাম পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, বক্ষব্যাধী, কার্ডিওলজি, শিশু, গাইনী, অর্থোপেডিক্সসহ ১০টি বিষয়ে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

এখানে চিকিৎসা সেবা গ্রহণকারীরা আগামী তিন মাস পর্যন্ত চিকিৎসা পত্র দেখিয়ে ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে গিয়েও বিনামূল্যে সেবা নিতে পারবেন। কোন রোগীর যদি অপারেশনের প্রয়োজন হয় তাদেরকে বিনামূল্যে অপারেশনও করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.