বেনাপোল সংবাদদাতা
সকাল ৮টায় বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেন বন্দরের বিভিন্ন স্তরের শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। র‌্যালিটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে বেনাপোল স্থলবন্দর ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী।

অনুষ্ঠানে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াত শ্রমিকদের স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই এবং শ্রমিকদের কল্যাণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ সহ-সভাপতি তবিবুর রহমান তবি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান, সদস্য জামির হোসেন, ইছাহক মেম্বার, জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

Share.
Exit mobile version