Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহাসড়কে কাভার্ডভ্যান আড়াআড়ি করে যানজট

চালক-হেলপার তর্কে হাতাহাতি
banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের নিউ মার্কেট এলাকায় দুটি যানবাহনের চালক ও হেলপারের মধ্যে তর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর তারা যানবাহন আড় করে দেয় মহাসড়কে। এতে যানজটের সৃষ্টি হয়। ১৫ মিনিট পর শ্রমিক ইউনিয়নের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে সাজিত পরিবহনের বাসের হেলপার ও কাভার্ডভ্যানের চালকের মধ্যে তর্কের জেরে হাতাহাতি হয়। একপর্যায়ে বাসের হেল্পার কাভার্ড ভ্যানের চালককে চড়-থাপ্পড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে কাভার্ডভ্যানের চালক ভ্যানটি রাস্তার উপর আড়াআড়ি করে দাঁড় করিয়ে দেয়। যার ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন। তার মধ্যস্থতায় উত্তেজনা প্রশমিত হয়। শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় বাসটি তাদের জিম্মায় নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
যানজটে আটকা পড়া শামীম হোসেন নামে এক পপথচারী বলেন, এ ধরনের ঘটনা মহাসড়কে যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটায়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও শ্রমিকদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
৯১৮ ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন জানান, ঘটনাটি শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আমরা উভয় পক্ষকে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অনুরোধ করেছি।

মহাসড়ক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026

    তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত

    September 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.