Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক
  • যশোরে বুড়ি ভৈরব নদ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ
  • যশোরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পেছন থেকে ককটেল উদ্ধার
  • যশোরে ডিবির পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • যশোর সদর হাসপাতালে নারীকে অচেতন করে স্বর্ণালংকার চুরি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে বিআরটিএ যশোরের অভিযান অব্যাহত

banglarbhoreBy banglarbhoreJune 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর অফিসের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে দূরপাল্লার বাস, লোকাল পরিবহন, মোটরসাইকেলের কাগজপত্র ও গাড়ির ফিটনেস চেক করা হয়। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের বাড়তি সতর্ক করা হয়।

শনিবার (২২ জুন) শহরের আরবপুর ও খয়েরতলা এলাকায় পৃথক দুটি অভিযানে ৪ টি দূরপাল্লার বাসকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ ইন্সপেক্টর আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দেন। এ সময় জরিমানার টাকা নগদ আদায় করা হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল আহাদ, বিআরটিএ যশোরের ইন্সপেক্টর নসরূল আরিফিন। এই অভিযানে জেলা ট্রাফিক পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। দূর্ঘটনা রোধে চলমান এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন যশোর বিআরটি অফিস।

বিআরটিএ যশোরের ইন্সপেক্টর নসরুল আরিফিন বলেন, ঈদে যাত্রীদের বাড়তি ভোগান্তি দূর করতে বিআরটিএ যশোর অফিস অভিযান অব্যাহত রেখেছে। স্মার্ট যাত্রীসেবা নিশ্চিত করতে এবং সড়কে দুর্ঘটনা এড়াতে এমন অভিযান চলমান থাকবে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল আহাদ বলেন, মহাসড়কে যানবাহন ও গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে চলমান অভিযানের অংশ হিসেবে সড়কে চলাচলরত গাড়ির কাগজপত্র, গাড়ির ফিটনেস, যাত্রীদের ভোগান্তি দূর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। ডিসি অফিস, বিআরটিএ ও ট্রাফিক অফিসের যৌথ এই অভিযান অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার

    September 7, 2026

    শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন

    September 7, 2026

    পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.