Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৯, ২০২৫

মহাসড়ক জুড়ে নৈরাজ্য : রাজঘাট-বসুন্দিয়া

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
মহাসড়ক জুড়ে নৈরাজ্য : রাজঘাট-বসুন্দিয়া
{"capture_mode":"AutoModule","faces":[]}
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা
যশোর খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত সড়কটি যেন কি নেই-এর প্রতিবিম্ব হয়ে উঠেছে। সড়কটি অদক্ষ চালকের অবৈধ যান চলাচল, বেপরোয়া গতি, যত্রতত্র অবৈধ পার্কিং, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ব্রিজস্কেল, সড়কের পাশে উন্মুক্ত কয়লা, বালি ও জিপসামের ড্যাম্প, মহাসড়কের উপর ট্রাক লোড আনলোডের ফলে সড়কটি হয় উঠেছে যেন পার্কিং জোন। আর এমন হ-য-ব-র-ল পরিস্থিতির কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা।

জানা গেছে, মহাসড়কটির বেঙ্গল গেট থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত সড়কের পাশে উন্মুক্ত ভাবে রাখা জিপসাম সারের ড্যাম্প, কয়লার ড্যাম্প, বালুর ড্যাম্পের ধুলো বালির কারণে এ সড়কে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। নওয়াপাড়া বাজার থেকে বসুন্দিয়া পর্যন্ত লোড ও খালি ট্রাকগুলো মহাসড়কজুড়ে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন এটা মহাসড়ক নায় পার্কিং এলাকা।

এদিকে মহাসড়ক জুড়ে অদক্ষ চালকের হাতে বেপরোয়া গতিতে চলছে নসিমন, করিমন, ইজিবাইক, মটরচালিত ভ্যান, মাহেন্দ্রর মত অবৈধ যানবাহন। মহাসড়ক জুড়ে এদেরই রাজত্ব। এ ছাড়াও অদক্ষ চালকের হাতে বেপরোয়া গতিতে চলছে বালি ও কয়লা বহনকারী কয়েক’শ ড্যাম্প ট্রাক। খোলা ট্রাকে বহন করা বালি ও কয়লা সড়ক জুড়ে উড়তে থাকে, যা সড়কে চলাচলকারীদের জন্য মারাত্মক ঝুঁকির তৈরি করে। এদের চলাচল নিয়ন্ত্রণ ও সাধারনের অসুবিধা দেখার জন্য যেন কেউ নেই।

আর বাণিজ্য কেন্দ্র হওয়ায় মহাসড়কের পাশেই অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে অনেকগুলি ব্রিজস্কেল। এই সকল ব্রিজ স্কেল ব্যবহারের জন্য তাদের কোন নিজস্ব পার্কিংয়ের জায়গা না থাকায় মহাসড়কের উপর থাকে ট্রাকের দীর্ঘ সারি। এ জন্য নিয়মিত লেগে থাকে ভয়াবহ যানজট।

উপজেলার সবচেয়ে ব্যস্ততম এলাকা নওয়াপাড়া বাজারের নুরবাগ মোড়ে গড়ে উঠেছে মাহেন্দ্র, ইজিবাইক, ব্যাটারি চালিত ইজিভ্যানের স্ট্যান্ড। সাথে সড়কের উপর অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন দোকান। সাথে সড়কের উপর যাত্রীবাহী বাস দাড়িয়ে রেখে যাত্রী উঠানামা করানোর ফলে তৈরি হয় তীব্র যানজট।

নুরবাগ মোড়ে কথা হয় পথচারী হাফিজুর বিশ্বাসের সাথে, তিনি বলেন এখানে গাড়ির আর দোকানের জন্য রাস্তায় হাঁটা পর্যন্ত যায়না।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম বলেন, মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। উন্মুক্ত ভাবে বালি ও কয়লা পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি জনসাধারণ সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন করে যাচ্ছি, যেন আমরা সবাই মিলে সড়ক ও পরিবহন আইন মেনে সুন্দর ও সুশৃঙ্খল মহাসড়ক তৈরি করতে পারি।

নৈরাজ্য বসুন্দিয়া মহাসড়ক রাজঘাট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.