Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেফতার ৬, সোনা উদ্ধার
  • মহেশপুরে আ.লীগ নেতার মারপিটে জ্ঞানহারা জুলাই যোদ্ধা শফিকুল
  • প্রতিবন্ধকতা ও দারিদ্র্য জয় করে পরীক্ষার হলে বৈশাখী, হতে চান শিক্ষক
  • দীর্ঘ ৩ বছর পর চালু হলো জীবননগর হাসপাতালের অপারেশন কার্যক্রম
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করলেন এমপি খালেক
  • যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ
  • রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৫, ২০২৬

মহেশপুরে আ.লীগ নেতার মারপিটে জ্ঞানহারা জুলাই যোদ্ধা শফিকুল

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
মহেশপুরে আ.লীগ নেতার মারপিটে জ্ঞানহারা জুলাই যোদ্ধা শফিকুল
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা 

মহেশপুরে পূর্ব শক্রতার জেরে শফিকুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধাকে মারপিট করেছেন আওয়ামী লীগ নেতা ও তার ছেলে। রোববার দুপুরে উপজেলার যোগীহুদা গ্রামের এ ঘটনা ঘটে।

আহত শফিকুল বর্তমানে মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মিয়ার ছেলে মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আব্দুল মিয়া ও তার ছেলে মনিরুল ইসলাম বাড়িতে ঢুকে শফিকুলের উপর অতর্কিত হামলা চালান।

বাপ ও ছেলের মারপিটের একপর্যায়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন শফিকুল। পরে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন।

জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় আমাকে বিনা অপরাধে দুইবার পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মিয়া।

আজ বাড়িতে ঢুকে পিছন দিক থেকে আমার গলায় গামছা পেচিয়ে শ্বাস রোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। তাদের মারপিটে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইননি পদক্ষেপ চলমান রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নড়াইলে ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেফতার ৬, সোনা উদ্ধার

প্রতিবন্ধকতা ও দারিদ্র্য জয় করে পরীক্ষার হলে বৈশাখী, হতে চান শিক্ষক

দীর্ঘ ৩ বছর পর চালু হলো জীবননগর হাসপাতালের অপারেশন কার্যক্রম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.