Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯

banglarbhoreBy banglarbhoreমে ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা

মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতির বহিস্কারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অনন্ত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা বাজারে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৯ জনকে গুরুত্বর অবস্থায় মহেশপুর হাসপাতালে নেয়া হয়। পরে এদের মধ্যে ৩জনকে গুরুত্বর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, কুলতলা গ্রামের আসাদুজ্জামান, ভাষাণপোতা গ্রামের সামাউল, কাতুব আলী, ভৈরবা গ্রামের পল্লব, ভালাইপুর গ্রামের হাসানুজ্জামান খান, পাতিবিলা গ্রামের মোস্তফা ও শান্ত।

জানা গেছে, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুজানুর রহমান সুজাকে বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন করছিলেন সভাপতি গ্রুপের সমর্থকরা। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দু’গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়স্ত্রণে আনেন।

সদ্য বহিস্কৃত সভাপতি সুজানুর রহমান সুজা বলেন, গত বুধবার কোন নোটিশ ছাড়াই উপজেলা বিএনপি আমাকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বহিস্কার করেন। এর প্রতিবাদে নিজ কর্মী সমর্থক নিয়ে ভৈরবা বাজারে মানববন্ধন করছিলাম। এ সময় ১২ ইউনিয়ন থেকে উপজেলার বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে আমার সমর্থকদের উপর ইট পাটকেল মারলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংষর্ঘে আমার ১০ জন কর্মী আহত হয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি। কিছুক্ষণ আগে শুনলাম ভৈরবা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত সংঘর্ষের কারণ জানতে পারিনি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ভৈরবা বাজারে বিএনপির দু’গ্রপের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। দু’ গ্রপের কেউই এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.