Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
  • জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় ইজিবাইক ব্যাটারি চুরি : ট্রাকসহ ৪ জন আটক

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী (শেখপাড়া) এলাকায় অবস্থিত “শিকদার ট্রেডিং” নামক ইজিবাইক ও ব্যাটারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরির ঘটনায় ট্রাকসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় চুরি যাওয়া ইজিবাইক ব্যাটারি ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এরশাদ শিকদারের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর দিবাগত রাত সোয়া তিনটার দিকে জনৈক ইউসুফ শিকদার ফোনে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি দেখতে পান, একটি ট্রাকসহ ৩/৪ জন লোককে স্থানীয় জনতা চোর সন্দেহে আটক করে রেখেছে।

পরে ট্রাকের ভেতরে তার দোকানের ৫টি পুরাতন ইজিবাইক ব্যাটারি পাওয়া যায়। এ সময় স্থানীয়রা সন্দেহভাজনদের মারপিট করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে।

আটকরা হলেন, আবুল কালাম (৫৪), জালাল হাওলাদার (৪৫), কবির মৃধা (৩৮) ও সাহেব আলী (৩৫)।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক চক্রটি শহরের অন্যান্য ইজিবাইক শোরুমেও চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.