Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ৮২৪ ভোটকেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম
  • যশোরে সব ভোটকক্ষে এজেন্ট দিতে পারছে না বিএনপি জামায়াত বাদে কোন প্রার্থী
  • শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ
  • যশোরে ভোটের মাঠে থাকবে ৪ শতাধিক র‌্যাব সদস্য
  • মাগুরায় জামায়াত প্রার্থীর ওপর হামলা, ভাঙচুর তিনটি গাড়ি
  • গ্যাস ট্যাবলেট সেবনে ঝিকরগাছায় যুবকের মৃত্যু
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোরে পুলিশের নির্বাচনী ব্রিফিং
  • যশোর সদর আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদেরের সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় জামায়াত প্রার্থীর ওপর হামলা, ভাঙচুর তিনটি গাড়ি

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরা-১ আসনের হাজিপুর ইউনিয়নের ফুলবাড়ি (বগুড়া) এলাকায় জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিজ গ্রামের বাড়ি হাজিপুরে গেলে তিনি এ হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে আব্দুল মতিন বাবা-মায়ের কবর জিয়ারত ও দোয়া এবং অসুস্থ বড় ভাইকে দেখার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যান। এ সময় বিএনপি সমর্থিত সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কিতাব আলীর অনুসারী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান ওরফে মতিয়ার মস্তানের নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

সকাল আনুমানিক ৮টার দিকে হামলার সময় প্রার্থীর সঙ্গে থাকা তিনটি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলেও ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘ সময় লাগবে বলে জানানো হয়। পরবর্তীতে বিষয়টি জানাতে ফোনে মিলিটারি ক্যাম্পের অধিনায়ক, মাগুরার পুলিশ সুপার এবং স্থানীয় থানায় যোগাযোগ করা হয়।

এলাকায় সৃষ্ট পরিস্থিতিতে বিএনপির একটি পক্ষ থেকে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কিতাব আলীর নাম অন্তর্ভুক্ত করে মামলা ও অভিযোগ দায়েরের পরামর্শ দেয়া হলেও জামায়াতে ইসলামী দলের মাগুরা-১ আসনের এমপি প্রার্থী আব্দুল মতিন তার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঘটনার সময় ক্যামেরায় যাদের উপস্থিতি দেখা গেছে, কেবল তাদের নামই যেন মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর ৮২৪ ভোটকেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যশোরে সব ভোটকক্ষে এজেন্ট দিতে পারছে না বিএনপি জামায়াত বাদে কোন প্রার্থী

ফেব্রুয়ারি ১১, ২০২৬

শাড়ির ব্যবসার আড়ালে আতশবাজির কারবার, ৫ বস্তা ও ৫ কার্টুন জব্দ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.