মাগুরা সংবাদদাতা
রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও নতুন বাজার নান্দুয়ালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানি প্রতিষ্ঠানে অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ব্যবহার এবং ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণের অভিযোগ পাওয়ায় ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং কর্মকর্তা রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

Share.
Exit mobile version