মাগুরা সংবাদদাতা
নব নির্বাচিত সংসদ সদস্য (মাগুরা-১) মনোয়ার হোসেন খাঁনকে সংবর্ধনা এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সম্মেলন কক্ষে মাগুরা ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল হাসান, অধ্যক্ষ, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন, এবং মামেক সহকারী অধ্যাপক ডা. দেবাশিস বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে মাগুরা ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হক।
বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ। সময়মতো শনাক্তকরণ ও সচেতনতার মাধ্যমে এর জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পরে একটি সচেতনতামূলক র্যালি বের হয়।
