মাগুরা সংবাদদাতা
মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সংঘর্ষ হয়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। মাগুরা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দিনবন্ধু বিশ্বাস (৫৩) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার বারোবাজারে।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান আহমেদ বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বেশ কয়েকজন রোগী হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুরে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিরোনাম:
- যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
- অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
- সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
- যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
- যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
- ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
- এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
- এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

