বাংলার ভোর প্রতিবেদক
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সোমবার সকালে শহরের দোয়ারপাড় এলাকায় বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিয়ার রহমানের (৫৬) মৃত্যু হয়।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে শহরের দোয়ারপাড়ে বৃষ্টিতে ডুবে যাওয়া মাঠে ফাঁস জাল ফেলে মাছ ধরছিলেন অলিয়ার রহমান ও তার স্ত্রী পপি বেগম।

এ সময় পার্শ্ববর্তী একটি কাঁচা রাস্তার পাশের বৃষ্টিতে আংশিক ডুবে যাওয়া বিদ্যুতের খুঁটির কাছ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ওলিয়ার রহমান। সাথে থাকা তার স্ত্রী পপি তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন।

Share.
Exit mobile version