মাগুরা সংবাদদাতা
মাগুরায় রাস্তা থেকে জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুমনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে জেলা সদরের জাগলা চারা বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুমন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি এলাকার বাসিন্দা হলেও শহরের পারলা এলাকায় বসবাস করতেন।
রুমন মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের তিন বারের লাইন সম্পাদক ও মাগুরা জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই মিলন বলেন, রুমন রাতে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা নেয়া করতেন। রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর ভোররাতে জানতে পারি চারা বটতলা এলাকায় তার মরদেহ পড়ে আছে। জাগলা এলাকায় একটি জুয়ার আসর বসত। সেই জুয়াড়িদেরকে অনেক সময় যাত্রী হিসেবে আনা নেয়া করতেন রুমন। তারা কিছু ঘটিয়েছে কিনা সেই বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। কেননা তার মৃতদেহের বেশ খানিকটা দূরে তার হাতের গ্লাভস পড়েছিল। প্রশাসন এ মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করবে আমরা এমনটা আশা করছি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে এর আগেও সে স্ট্রোক করে এভাবে রাস্তায় পড়ে থেকেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।
শিরোনাম:
- খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
- যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
- ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
- রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
- অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
- ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
- যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
- জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
