মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার সামনে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সরকার পতনের একদফা দাবিতে চলা যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে শনিবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন, সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করছি, হরতাল-অবরোধ সফল করতে তারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
শিরোনাম:
- ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
- যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
- ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
- যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
- চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
- বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
- যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক

