Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় সামাজিক ও রাজনৈতিক বিরোধে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়নের রাজারামপুরের ডেকোরেটর ব্যবসায়ী আজিরুল মুন্সি (৪০) সামাজিক ও রাজনৈতিক বিরোধের জেরে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।

শনিবার রাত সাড়ে দশটার দিকে তাকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই লাল চান জানান, শনিবার রাতে ডেকোরেটর মিস্ত্রি সেলিম আহমেদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আজিরুল। পথে গৌরচরণপুর মতিয়ার বিশ্বাসের বাড়ি সংলগ্ন এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে আজিরুলকে মারধর করে। রাজারামপুরের নিজ বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক ও রাজনৈতিক বিরোধের অভিযোগ
পরিবার দাবি করেছে, স্থানীয় সামাজিক দলাদলি ও বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই ঘটনার সূত্রপাত।
পরিবার জানায়, নিহত আজিরুল স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলামের মাধ্যমে জেলা বিএনপির সদস্য সচিব ও ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে রাজনীতি করতেন।

অন্যদিকে, হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা মতিয়ার ও মিহিরের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের গ্রুপে সক্রিয়।

ব্যবসায়িক বিরোধও ছিল
পরিবার আরও জানায়, ডেকোরেশন ব্যবসার মালামাল নিয়ে ১০ বছর আগে স্থানীয় বিএনপি নেতা মিহিরের ভাগ্নে ওয়াসিমের সঙ্গে বিরোধ হয়। তখন সালিশও হয়েছিল।

সম্প্রতি ২ লাখ ৩০ হাজার টাকার দাবি পুনরায় তুললে উত্তেজনা বাড়ে। মতিয়ারের মাধ্যমে আজিরুল প্রথমে ৫০ হাজার এবং পরে আরও দেড় লাখ টাকা দেন। বাকি ৩০ হাজার টাকা দাবিকে কেন্দ্র করে আবার উত্তেজনা সৃষ্টি হয় এবং এর জেরেই হামলা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

ঘটনার পর মাগুরা সদর থানা পুলিশ জিডি মূলে লাশটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.