মাগুরা প্রতিনিধি
মাগুরায় হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে ঘন কুয়াশা সেই সঙ্গে হিমেল হাওয়ায় বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের দাপট বাড়ার সঙ্গে কষ্টে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের কোনো দেখা না মেলায় জেলায় শীতের তীব্রতা ছিল অন্যদিনের চেয়ে বেশি। এদিকে সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, তীব্র শীতের কারণে শিশুদের ঠাণ্ডাজনিত রোগ বেড়েছে। শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যাও বেড়েছে।
রিকশাচালক সদর আলী বলেন, শীত বেড়ে যাওয়ায় শহরে মানুষ কম তাই ভাড়াও নেই। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চলে না। তাই শীত উপেক্ষা করেই রিকশা চালাতে হচ্ছে। সংবাদপত্র বিক্রেতা অসিম জানান, আমাদের ভোর থেকে কাজ শুরু হয়।
এ কয়েকদিন ঘন কুয়াশা আর শীত বেশি থাকার কারণে আমরা কাজে খুবই কষ্ট পাচ্ছি। তীব্র শীতের কারণে ভোর থেকে বাইসাইকেলে করে কাগজ বিলি করতে কষ্ট বেশি হচ্ছে।
শিরোনাম:
- জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
- হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র্যাবের অভিযানে গ্রেপ্তার
- যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
- ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
- বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
- পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
- ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
- যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু

