Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরা বিএনপির সব কমিটি বিলুপ্ত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরায় জেলা বিএনপির অন্তর্গত সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার সকালে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিলুপ্ত কমিটির মধ্যে রয়েছে সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড। মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্যসচিব মনোয়ার হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব কমিটি গঠন করা হবে।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব কমিটি বিলুপ্ত করা হয়েছে, সেগুলো ২০১৮ সালে বা তারও আগে গঠিত হয়েছিল। গত ১৩ ডিসেম্বর মাগুরা জেলা বিএনপির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলের কেন্দ্রীয় কমিটি। এরপর নতুন কমিটি এই প্রথম কোনো বড় সাংগঠনিক পদক্ষেপ নিল। মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের একজন ফারুকুজ্জামান আজ প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে জেলার অন্তর্গত উপজেলা ও পৌরসভার ছয়টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা। এরপর তারা গঠন করবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি। আগামী তিন মাসের মধ্যে এসব কাজ শেষ করে সম্মেলন আয়োজনের লক্ষ্যে আমরা কাজ করছি।’

বিএনপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.