Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন মোতালেব: র‌্যাব

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খুলনা অফিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য দিয়েছে র‌্যাব। র‌্যাবের দাবি, যে ফ্ল্যাটে তিনি গুলিবিদ্ধ হন সেখানে মাদক সেবন ও মাদক ব্যবসা চলতো। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই এই গুলির ঘটনা ঘটে।

শনিবার দুপুরে খুলনায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-৬।

র‌্যাব-৬-এর ভারপ্রাপ্ত সিও মেজর মো. নজমুল ইসলাম বলেন, মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম এবং তার সহযোগী মহাদীনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জবানবন্দিতে জানা গেছে, তারা ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহের উদ্দেশ্যে মোতালেব শিকদারের কাছে গিয়েছিল। চাহিদা অনুযায়ী মাদক না পাওয়াকে কেন্দ্র করেই তারা গুলি চালায়।

তিনি আরও বলেন, ওই ফ্ল্যাটে নিয়মিত মাদক সেবনের আসর বসতো এবং সেখানে মাদকের রমরমা ব্যবসা চলছিল বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। তবে মোতালেব শিকদার সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন কি না এবং এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

র‌্যাব কর্মকর্তা জানান, ঢাকাইয়া শামীম ও মহাদীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের আল আকসা মসজিদ সড়কে মুক্তা হাউজের একটি ফ্ল্যাটে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। ঘটনার দিন রাতেই মোসা. তনিমা ওরফে তন্বী নামে এক নারীকে আটক করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.