নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা:
শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় বাওড়ের অভয়াশ্রমের সুফলভোগী ১০ সুবিধাভোগীর মাঝে থ্রি হুইলার ভ্যান বিতরণ করা হয়েছে। এর মধ্যে তিনজন ধনাঢ্য ব্যক্তি বলে জানা গেছে।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর অর্থায়নে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বাঁওড়ের অভয়াশ্রমের ১০ জন সুফলভোগীর মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে থ্রি হুইলার ভ্যান বিতরণ করা হয়।
অনুসন্ধানে দেখা গেছে, এদের মধ্যে ৭ জন দুঃস্থ হলেও ধনাঢ্য ব্যক্তি হিসেবে ভ্যান পেয়েছেন ৩ জন। তারা হলেন, সাগরপুর গ্রামের আব্দুল মজিদ। শিমুলিয়া এবতেদায়ী মাদ্রাসার সভাপতি। পৈত্রিক সম্পত্তিতে তিনি ধনাঢ্য ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। অন্যদিকে গোপীনাথপুর গ্রামের আজিজুর রহমান ভ্যান পেয়েছন। তার সেন্ট লুইস হাই স্কুলের সামনে দ্বিতীয় তলা বাড়ি পল্লী বিদ্যুতের কাছে ভাড়া দেয়া রয়েছে। যৌথ পরিবারের তিনি তার গ্রামে একতলা বাড়িতে থাকেন। ৩০/৪০ বিঘা জমির ঘেরে লিজ নিয়ে মাছ চাষ করেন। আজমপুর গ্রামের আনারুল ইসলাম। তিনি ২০-৩০ বিঘা জমির মালিক এবং ২০ বিঘা জমির ঘেরে লিজ নিয়ে মাছের চাষ করেন।
এ ব্যাপারে আজিজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি যৌথ পরিবারে বসবাস করি। বাড়িটা হলো আমার বিদেশ থাকা ভাইদের। আমি বাঁওড় কমিটির সভাপতি হিসেবে একটি ভ্যান নিয়েছি এবং সেক্রেটারিও (মাদ্রাসার সভাপতি) একটা পেয়েছেন। আমরাও খুব গরীব মানুষ। সরকারের কাছ থেকে ভ্যান নেয়ায় কোন দোষ হয়নি।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজান সিরাজ বলেন, বাওড় কমিটির তথ্য অনুযায়ী ভ্যান প্রদান করেছি। তবে ত্রুটি বিচ্যুতি হলে সেটা সংশোধন করা যেতে পারে।
শিরোনাম:
- কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়সহ বিভিন্ন দাবিতে কৃষক খেতমজুর সমিতির স্মারকলিপি
- সাতক্ষীরায় এইচসিজি ক্যান্সার এক্সক্লুসিভ পার্টনার মিটআপ সেমিনার
- দুর্নীতি-অনিয়মের অভিযোগে আলোচিত রামপাল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- ‘সুন্দরবনের পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক পলিথিন বর্জন করতে হবে’
- কেশবপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন
- বাগআঁচড়ায় বিভিন্ন ক্লিনিকে অভিযান : জরিমানা আদায়
- জীবননগরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা
- দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

