Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ সহ তৃতীয় বার উপজেলা ও জেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের জহুরুল হক অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম।

বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক রবিন লস্কর, উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার, শিক্ষার্থী পূজা রানী, ইয়াছির আরাফাত, প্রমিতা কর্মকার ও লকনাজ পারভীন। এ সময়ে প্রধান শিক্ষক গাজী মিজানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.