Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল
  • যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
  • সুষম খাদ্যতালিকায় রাখবে সুস্থ
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
  • যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১
  • লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১০, ২০২৫Updated:ডিসেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

যে দেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এক সাথে বসবাস করতে পারবে। বিএনপি মনে করে এই দেশ কারও একার না, এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম এবং মত পথে মানুষের।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানে সকলের রক্তে ঝরেছে। তাই আমরা সকলে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশকে মানবিক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে চাই।

বুধবার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাবেক ৩ (বর্তমান ৭,৮, ৯) ওয়ার্ড মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ভায়না ইউনাইটেড ক্লাব মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে থাকে। জনগণের জন্য বিএনপি রাজনীতি করে।

আজকে নির্বাচনকে সামনে রেখে যারা জনগণের কাছে যাচ্ছে বিভিন্ন সাহায্য সহযোগিতার প্রলোভন দেখাচ্ছে, তারা একদিন কোথায় ছিল? অতীতে কোন সংকটে জনগণ তাদের পাশে পায়নি।

কিন্তু প্রতিটি সংকটে জনগণ বিএনপিকে কাছে পেয়েছে।

তিনি বলেন, আজকে অনেকে ধর্ম পুজি করে রাজনীতি করেছে। তারা নির্বাচনকে সামনে রেখে ধর্মের ভয় দেখাচ্ছে। কিন্ত বিএনপি কখনো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না। বিএনপি স্বাধীনভাবে ধর্ম পালনে বিশ্বাস করে।

আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মহান জাতীয় সংসদে বলেছিলেন, এই দেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলতে কিছু নেই। এই দেশে আমরা যারা বসবাস করি, আমাদের সকলের একটি পরিচয় আমরা বাংলাদেশি।

সকলের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে।

আমরা সামাজিক শৃঙ্খলায় বিশ্বাসী যে কারণে ৫ আগস্ট পটপরিবর্তনের পরও জনরোষে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান আমরা সুরক্ষা দিয়েছি। ঠিক একই ভাবে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় উপসানলয় সুরক্ষ দিয়েছে। আগামী দিনে সামাজিক শৃঙ্খলা অটুট রাখতে আমরা প্রতিশ্রুতিব্ধ।

নারী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন, ফতেপুর ইউনিয়ন মহিলা দল নেত্রী সুফিয়া বেগম এবং পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভিন শেলী। সমাবেশে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা মহিলা দলের উপদেষ্টা অধ্যক্ষ সালেহা বেগম প্রমুখ।

নার্গিস বেগম বাংলাদেশ বিএনপি মানবিক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল

মার্চ ১৪, ২০২৬

যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.