Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
  • ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি
  • চাচার বিরুদ্ধে এতিম ভাতিজির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে সাবেক কাউন্সিলর শাহিন হত্যা মামলায় নিরপরাধদের জড়ানোর অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়: বেলাল হুসাইন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন বলেছেন, একটি মানবিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় মানুষ জামায়াতে ইসলামীকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। এজন্য জামায়াত সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তিনি। শুক্রবার সকালে শহরের বারান্দিপাড়ায় অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে পেশাজীবী থানা আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পেশাজীবী থানার আমীর খন্দকার রশীদুজ্জামান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের।

ভিপি আব্দুল কাদের বলেন, যশোর সদর আসনের মানুষ এবার কোন নির্দিষ্ট প্রার্থী দেখে নয় জামায়াতে ইসলামীকে ভোট দিতে প্রস্তুত। মানুষ আগামীতে একটি সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার চিন্তা করছে। এজন্য জামায়াতে ইসলামী মানুষের প্রথম পছন্দ। কোন দুর্নীতিবাজ, লুটেরাকে আর ক্ষমতায় দেখতে চায় না। থানা সেক্রেটারি জিএম আবু ফয়সালের সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিস সেক্রেটারি গাউসুল আযম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

বেলাল হুসাইন তার বক্তব্যে আরও বলেন, ইসলামের পক্ষে ভোট দেয়া ঈমানী দায়িত্ব। বিগত আওয়ামী লীগ সরকার ইসলামকে ধ্বংস করার জন্য সব রকম পরিকল্পনা ও ব্যবস্থা পাকাপোক্ত করেছিল। কিন্তু মহান আল্লাহ তাদের সেই ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে দিতে হবে। মানুষকে বোঝাতে হবে ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মানুষের সেবায় জামায়াত নেতাকর্মীদের পাশে যেতে হবে। মানুষের দুঃখ, দর্দশা ও অসহায়ত্ব দূর করতে ভূমিকা রাখার আহবান জানান এই জামায়াত নেতা। অনুষ্ঠানে পেশাজীবী থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, টিম সদস্য, বায়তুলমাল সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

মার্চ ১, ২০২৬

শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস

মার্চ ১, ২০২৬

রামপালে ভোক্তা অধিকারের জরিমানা

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.