Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মা-বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা
শখের বশে মানুষ কতো কিছুই না করে। খরচ করে লাখ লাখ টাকা। মানুষ ভেদে সৌখিনতাও হয় ভিন্ন ভিন্ন। আবার সাধ ও সাধ্যের মধ্যে শখের ধরনও হয় আলাদা।
মঙ্গলবার তেমনি মা-বাবার ইচ্ছা পূরণের জন্য হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে এসেছেন জিয়াউর রহমান নামে এক কুয়েত প্রবাসী। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের শলুয়া গ্রামে। তিনি ওই গ্রামের উত্তরপাড়ার নুরুল ইসলামের ছোট ছেলে।
সরেজমিনে দেখা যায়, গ্রামের চারপাশে ফসলি মাঠ। রাস্তার পাশে শলুয়া নরসিংহপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। মাঠের মাঝখানে তৈরি হেলিপ্যাড। বিকেল ৪টার দিকে একমাত্র ছেলে আরাফাত, বাবা নুরুল ও বোন জামাই খালিদকে নিয়ে হেলিকপ্টারযোগে নামেন কুয়েত প্রবাসী জিয়াউর। এ সময় হেলিকপ্টার ও তাকে দেখতে মাঠে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা।
জিয়াউরের বড়ভাই খাইরুল ইসলাম বলেন, আমিও কুয়েত প্রবাসী। আজ আমার চলে যাওয়ার দিন ছিল। ছোটভাই বাড়ি ফিরবে বলে বিমান টিকেট বাতিল করেছি।
তাদের বাবা নুরুল ইসলাম বলেন, আমার ছেলে ৮ বছর প্রবাস জীবন পার করছে। আমাদের ইচ্ছে ছিলো, সে হেলিকপ্টারে বাড়ি ফিরবে। আমার হাতে প্রতিষ্ঠিত স্কুলের মাঠে এসে নামবে। আমাদের সেই ইচ্ছে আজ পূরণ হয়েছে। ছেলেকে দেখে ভেতরের শূন্যতাটা কেটে গেল।
কুয়েত প্রবাসী জিয়াউর রহমান বলেন, ‘আমার মা-বাবার ইচ্ছে পূরণ করতে পেরে ভালো লাগছে। এখানে নিজ গ্রামের মানুষজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভালোবাসা পেয়ে আমি খুবই খুশি। আমি এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থাকতে চাই’।

করতে প্রবাসী ফিরলেন বাড়ি মা-বাবার স্বপ্ন পূরণ হেলিকপ্টারে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.