খাজুরা সংবাদদাতা
যশোরের খাজুরার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বন্দবিলা ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল বারী মন্ডলের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে সকালে কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রেমচারা গ্রামে বারী মন্ডলের কবর জিয়ারত করেন।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। বক্তব্য দেন, সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, আবু সাঈদ, মোস্তফা কামাল, মনিরুজ্জামান প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস।
১৯৯৮ সালে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর নানা প্রতিকূলতা পেরিয়ে ২০১৯ সাল থেকে একাধিকার কলেজটি উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৭শ’র বেশি। ২০২০ সাল থেকে তিন মাস পরপর ১২৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নাহেদী আক্তার জাহেদী শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
