Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোশাররফ হোসেনের হত্যাবার্ষিকী আজ

banglarbhoreBy banglarbhoreFebruary 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আজ শনিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মোশাররফ হোসেন এলএলবি’র ৫০তম হত্যাবার্ষিকী। ১৯৭৪ সালের এই দিনে তিনি নিজ বাস ভবনে আঁততায়ীর গুলিতে নিহত হন।
মোশাররফ হোসেন ১৯৭০ সালে যশোর থেকে নির্বাচিত একজন প্রাদেশিক পরিষদ সদস্য, সংবিধান প্রণয়নে গঠিত বাংলাদেশ গণপরিষদের সদস্য ছিলেন। পেশায় আইনজীবী এই রাজনীতিবিদ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মোশাররফ হোসেন জাসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ছিলেন।
ছয় দফার বিরোধিতায় যশোরের শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতারা পিডিএম জোটে চলে গেলে তার নেতৃত্বে সংগঠিত হয় জেলা আওয়ামী লীগ। যশোরে ঊণসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের অসহযোগ আন্দোলনে মোশাররফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যশোর ছাত্রলীগের স্বাধীনতাপন্থী (নিউক্লিয়াস) নেতা-কর্মীরা তাকে কেন্দ্র করে সংগঠিত হয়।
মোশাররফ হোসেনের পরিবার তার হত্যাবার্ষিকী উপলক্ষে নিজ বাসভবন শহরের গুরুদাস বাবু লেন সড়কে দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করবে। মোশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে পরিষদ কার্যালয়ে আজ বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.