Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি এবং ফিলিস্তিন ও লেবাননে পশ্চিমারা মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে যশোরের সর্বস্তরের সাধারণ মুসলমানদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুড়লি নাহুসরফের মাদ্রাসার মুহতামিম মুফতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাসুম বিল্লাহ, আবু সাঈদ, শাহাবুদ্দিন, আরিফ হোসেন, যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থী বিল্লাল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিকাইল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, বিশ্বমানবতার মুক্তির দূত মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটুবাক্য শুনতে পৃথিবীর কোনো মুসলমান প্রস্তুত নয়।

এ ছাড়াও গতবছর ৭ই অক্টোবর শুরু হওয়া ফিলিস্তিনে পশ্চিমা এবং ইহুদী আগ্রাসনের আজ এক বছর পূর্ণ হয়েছে। এর মধ্যে তারা অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে গাজায়। ধ্বংস করেছে বিল্ডিং, স্থাপনা, মসজিদ।

বোমা হামলা চালিয়ে হত্যা করেছে হাজার হাজার মুসলমান। ক্ষুধায় কষ্টে গাজার মুসলমানরা মানবেতর জীবন কাটাচ্ছে। সেখানে ৪৫ হাজার মানুষকে বিনা অপরাধে মেরে ফেলা হয়েছে। অবিলম্বে এসব হামলা বন্ধ করার আহ্বান জানান বক্তারা।

যশোরে মানববন্ধন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.