Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ : অন্তঃস্বত্ত্বা মাসহ পিতাকে পিটিয়ে জখম

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগরে নানীর মৃত্যুর খবর পেয়ে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় ১৪ বছরের কিশোরী আসমা আক্তার। পথিমধ্যে বৈশখালী এলাকার মজিদ মাস্টারের বাড়ির সামনে পৌছালে বখাটে হাসান, হানিফ ও রিয়াজুল তার গতিরোধ করে।

এসময় হাত ধরে টানাটানিসহ মোটরসাইকেলযোগে গন্তব্যে পৌছে দেয়ারও প্রস্তাব দেয় বখাটেরা। শেষমেশ খালাত ভাইয়ের সহায়তায় মৃতবাড়িতে পৌছালেও পিতামাতাসহ বখাটেদের হামলার শিকার হয়েছে ওই কিশোরী।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামে। বখাটেদের হামলায় আহত আসমাসহ তার পিতা ফারুক হোসেন (৩৮) ও মাতা রাশিদা বেগমকে (৩৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে সন্তানসম্ভবা রাশিদার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ফারুক হোসেনসহ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার দুপুরের দিকে তার শাশুড়ীর মৃত্যু হয়। খবর পেয়ে অন্যরা মৃত বাড়িতে পৌঁছালেও মাদ্রাসায় থাকায় আসমা যথাসময়ে সেখানে পৌছাতে ব্যর্থ হয়। একপর্যায়ে মাদ্রাসা থেকে ফিরে একাকি নানার বাড়িতে যাওয়ার সময় তার গতিরোধ করে হাসান, হানিফ, রিয়াজুল।

এ সময় তার ভাইরার ছেলে সাইফুদ্দিন ঘটনাস্থলে পৌছে আসমাকে নিয়ে মৃতবাড়িতে পৌছায়। এ ঘটনার কয়েক মিনিটের মধ্যে বখাটে হাসান ও হানিফের নেতৃত্বে আলআমিন, আকরাম ও রিয়াজুলসহ ১৪/১৫ জন তরুন যুবক লাঠিশোটা নিয়ে ওই মৃতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের মারধরে আসমাসহ তার সন্তানসম্ভবা মা ও পিতা মারাত্মকভাবে আহত হয়।

অভিযোগের বিষয়ে আলআমিন বলেন তিনি মিমংসার কথা বলে চলে আসেন। পরে অন্যরা মারধর করে বলে জানতে পেরেছেন। অপর অভিযুক্ত হানিফ হোসেন জানান তিনি ছিলেন না তবে আলআমিনসহ আরও কয়েকজন মরা বাড়িতে ঢুকে মারপিট করেছেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন আহতরা থানায় আসার পর তাদেরকে প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্তঃস্বত্ত্বা মা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.