Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ- নিজামদ্দিন অমিত,

banglarbhoreBy banglarbhoreOctober 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দেশের মানুষ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় তখন তারা সংবিধানের দোহায় দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানলে এই অন্তর্বর্তী সরকারও তখন অবৈধ। দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না।

৭ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার বিকেল ৪ টায় জাগপা যশোর জেলা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত।

অমিত বলেন, গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে পঞ্চগড়ে ফেলে যায় ইসকন। প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করতে না পেরে এখন হাসিনা ইসকনকে ব্যবহার করতে চায়। হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। কথা পরিস্কার, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ।

অমিত বলেন, বিএনপি জামায়াতসহ সকল গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বার বার প্রহসনের জাতীয় নির্বাচন আয়োজন করে হিন্দুস্তানের দালাল জিএম কাদের এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করতে চায়। গণহত্যাকারী আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করেছে জনগণ।

বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলার অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা শাখার বজলু হাত্তলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু, জাগপা নেতা শাহাজাদা ইমরান, প্রতাপ বিশ্বাস, মঞ্জুর রহমান, রেজোত্তয়ান বাবু, রিয়জ হোসেন, মিলন হোসেন সুরুজ খান, সোহানুর রহমান সোহেল, ইমামুল ইমাম, রাজু মোল্লা, মতিয়ার রহমান মতি, সৌরভ বিশ্বাস, মীর হারুনার রশিদ, বাবু বিশ্বাস, আনছারুল হক, ফয়সাল হোসেন, রঘুনাথ বিশ্বাস, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন প্রমুখ।

জাগপা নিজামদ্দিন অমিত নিষিদ্ধ মুজিববাদ মোদি হাসিনা হিন্দুত্ববাদ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.