Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মোল্লাহাটে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাটে আধুনিক পদ্ধতিতে ক্লাস্টার ভিত্তিক মৎস্য চাষ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আজ (সোমবার) বেলা ১১ টায় উপজেলার নতুন ঘোষগাতী আলীম মাদ্রাসা মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘সাসটেইনেবল ক্লাসটার মেরিন ফিসারিস প্রজেক্ট (ফার্স্ট রিভাইসড) ওয়ার্কশপ অন গুড এ্যাকোয়াকালচার প্র্যাকটিস ইন কালচার ম্যানেজমেন্ট’ শীর্ষক ব্যানারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। এ সময় সভাপতির বক্তব্যে মৎস্য চাষীদের উদ্দেশ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকার বলেন, বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষ করলে আপনারা অধিক লাভবান হবেন, এতে আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এমএম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, এগ্রোভেট লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার মনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ, অধ্যক্ষ মাওলানা ফকির বশির আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যাপক এম এম নওশের আলী নসু, সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ।
কর্মশালায় উপজেলার ৯টি ক্লাস্টারের প্রতিনিধি, সাধারণ মৎস্য চাষি, আড়ৎদার ও সুধীজন অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.