Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে গবেষণা ও বাস্তবচর্চা বিকাশে জাতীয় ফার্মাসিউটিক্যাল সম্মেলন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মনোন্নয়নে, নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ তুলে ধরাসহ নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে। শনিবার সকাল সাড়ে ৯ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “ন্যাশনাল ফার্মা কনফারেন্স অন ব্রিজিং রিসার্চ অ্যান্ড প্র্যাক্টিস” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির ফার্মেসি বিভাগ।

কনফারেন্সে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, ফার্মাসিস্টদের কাজ শুধু ওষুধ তৈরি করা নয়। ফার্মাসিস্টদের কাজ স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে একজন অসুস্থ ব্যক্তির সুস্থ হওয়া পর্যন্ত। বিশ্বব্যাপি ফার্মাসিস্টরা রোগীর সুস্থ হওয়া থেকে শুরু করে তাদের যত্ন নেয়া সবধরনের কাজের সাথে সংশ্লিষ্ট থাকে। তাহলে আমাদের দেশের জনগণ সঠিক সেবা পাবে। সরকার এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিবে বলে আমি মনে করি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এধরনের কনফারেন্স থেকে তোমরা নতুন নতুন বিষয়ে জানতে পারবে। তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব তৈরি হবে। জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে ফার্মেসি বিষয়ে আরও জানবে। গবেষণার মাধ্যমে এই সেক্টরকে তোমরা বিশ্বের কাছে নতুন করে উপস্থাপন করবে বলে আমি মনে করি।

কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশীদ, অধ্যাপক ড. সেলিম রেজা। অতিথি বক্তা ছিলেন ঢাবির ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের অধ্যাপক ডইলিয়াস আল মামুন, ঢাবির ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এম. গোলাম সিদ্দিক। বক্তারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল গবেষণা ও পেশাগত অনুশীলনের মনোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগসহ গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে তুলে ধরেন।

কনফারেন্সের প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। বেলা ১২ টায় শুরু হয় ওরাল প্রেজেন্টেশন। এরপর দুপুর ২ টায় শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন।

বিকেল কনফারেন্সে অংশগ্রহণকারী ও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা সুলতানা।

অনুষ্ঠানে যবিপ্রবির ফার্মেসি বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মেহেরাব হোসাইন অপি, বিউটি রানী দে ও রাফিয়া তানজিম আফরিন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.