Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যৌথবাহিনীর অভিযানে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৪

অস্ত্র, মাদক উদ্ধারের দাবি
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৫, ২০২৫Updated:ডিসেম্বর ৫, ২০২৫No Comments১৭ Views
Facebook Twitter WhatsApp
যৌথবাহিনীর অভিযানে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৪
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যৌথবাহিনী অভিযানে যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজন আটক হয়েছেন। ওইসময় বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন, কেশবপুর পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০) ও তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৫) ও নতুন মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেলকে (৩০)। আটককৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীররাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালানো হয়। ওইসময় আলমের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল এবং অন্যদের কাছ থেকে গাঁজা, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

যশোরের মনিরামপুর-কেশবপুর সার্কেলের এএসপি ইমদাদুল হক জানান, ‘বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে আলমসহ চারজনকে আটক করা হয়। এরমধ্যে আলমের কাছ থেকে একটি পিস্তল এবং অন্যদের কাছ থেকে মাদকসহ দেশি অস্ত্র উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ তিনটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এই বিষয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল বলেন, ‘জাহাঙ্গীর হোসেন পলাশ কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আটকের বিষয়ে শুনেছি। তবে বিগত সময়ে তার বিরুদ্ধে কোন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেনি। হঠাৎ করেই এই অভিযোগ উঠায় সন্দেহ সৃষ্টি হয়েছে। এ ধরণের কর্মকান্ডে পলাশের সংপৃক্ততা থাকতে পারে না। আমার মনে হয় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।’

অভিযান অস্ত্র আটক উদ্ধার কেশবপুর নেতা মাদক যৌথবাহিনী স্বেচ্ছাসেবক দল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.