Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮
  • ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি
  • যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল
  • যশোরে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
  • যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল
  • যশোরে দোকান উচ্ছেদ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে দুই দিনব্যাপি বৈশাখী মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreমে ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপি বৈশাখী মেলা ও লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বাংলা, বাংলাদেশ এবং আমাদের জাতিসত্তার সাথে সম্পর্কিত সংস্কৃতিমূলক অনুষ্ঠানগুলো যবিপ্রবি এখন থেকে নিয়মিতভাবে পালন করবে। এর মূল কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করে আমাদের সন্তানেরা যেন যন্ত্র না হয়ে যায়। তারা যেন বিশে^র সভ্যতার বিকাশের সাথে সাথে বহির্বিশে^র সংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচতে নিজেদের সংস্কৃতিকে চিনতে পারে। নিজস্ব সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করবে এটাই আমাদের প্রত্যাশা। এ ধরনের অনুষ্ঠানের সাথে সম্পর্কিত সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ডা. কাজী এমরান হোসেন, পিটি। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে গ্রাম-বাংলার ঐতিহ্য হাড়ি ভাঙ্গার মধ্য দিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বৈশাখী মেলা ও লোক সংস্কৃতি উৎসবের বিভিন্ন পর্বের সূচনা করেন। এরপরেই যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে কুষ্টিয়া থেকে আগত বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সদস্যরা তাঁদের লাঠিখেলা প্রদর্শন করেন।

ঢোলা-তবলার বাজনার সাথে সাথে লাঠিয়ালদের বিভিন্ন কসরত উপস্থিত দর্শকদের বিমোহিত করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসবের বিভিন্ন পর্বে যেমন খুশি তেমন সাজো প্রদর্শনী, লোক সংগীত, লোকনৃত্য, গীতিনৃত্যনাট্য (মহুয়া), প্রদর্শনী বিতর্ক, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, বায়োস্কোপ, নাগরদোলা, বাউল সংগীত পরিবেশিত হবে। এ ছাড়া রকমারি পণ্য ও খাবারের স্টল এবং বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্যোক্তা মেলারও আয়োজন করা হয়েছে। বুধবার এই মেলা সমাপ্ত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৭, ২০২৬

কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮

মার্চ ১৭, ২০২৬

যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল

মার্চ ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.