Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৯, ২০২৫

যবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স সফলভাবে সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
যবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স সফলভাবে সম্পন্ন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স ২০২৫’ ক্যাম্পাসে সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ফিজিওথেরাপি পেশা ও শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশ-বিদেশের শতাধিক প্রতিনিধি এবং বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

যবিপ্রবিতে প্রথমবারের মত দিনব্যাপী চলা এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। তিনি ফিজিওথেরাপি পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, শারীরিক সুস্থতা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। এই ধরনের সম্মেলন পেশার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন মহাপরিচালক ডা: শেখ সাইদুল হক, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: সাঈদ কামাল ইসলাম। এছাড়া সিআরপি-এর নির্বাহী পরিচালক প্রফেসর ডা. মো. সোহরাব হোসাইন এবং বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. আনোয়ার হোসেনসহ দেশের শীর্ষস্থানীয় ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

বক্তারা ফিজিওথেরাপি শিক্ষার আধুনিকায়ন, গবেষণার প্রসার এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে বিভিন্ন সেশন ও কর্মশালায় ফিজিওথেরাপির সর্বশেষ অগ্রগতি, নতুন চিকিৎসা পদ্ধতি এবং গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। যা ভবিষ্যতে দেশের ফিজিওথেরাপি খাতের উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের আয়োজক ও ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. এহসানুর রহমান জানান, এই কনফারেন্স বাংলাদেশের ফিজিওথেরাপি পেশাজীবীদের জন্য একটি মিলনমেলা ছিল। এটি তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি সফলভাবে সম্মেলন আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

কনফারেন্স জাতীয় ফিজিওথেরাপি প্রথমবারের যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.